ঝালকাঠিতে প্রতিবাদ সভা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। ডিগ্রি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা দেয়ার উদ্যোগের বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন সংগঠনের নেতারা। এর প্রতিবাদের এ কর্মসূচি আয়োজন করে আইডিইবি জেলা শাখা। গতকাল সকালে সংগঠনের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।