মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত মইন উদ্দিন (৭০) ও স্ত্রী এসনো বিবি (৫৫) উপজেলার দক্ষিণ সাগরনাল এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল বিকালে বাড়ির পাশে বৃদ্ধ মইন উদ্দিন সুপারি গাছ কাটতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় তার স্ত্রী এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হয়ে মারা যান।