নিরাপদ ফসল উৎপাদন, ন্যায্যমূল্যে তা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে রংপুরে কৃষি বাজার মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠে এর উদ্বোধন করেন‌ রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম। অ্যাপের মাধ্যমে ভোক্তারা বাড়িতে বসেই সবজির অর্ডার করতে পারবেন। একই সঙ্গে নগরীর বিভিন্ন পয়েন্টে ২৪টি ভ্যানের মাধ্যমে সবজি বিক্রি করা হচ্ছে। এছাড়া কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন ও তা ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিতে কাজ করছে কৃষি বিভাগ।