২০১৯ সালে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে নেত্রকোনা মেডিকেল কলেজ। তবে অবকাঠামো ও জনবল সংকটে জোড়াতালি দিয়ে চলছে মেডিকেলের কার্যক্রম। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার নেত্রকোনাসহ দেশের ছয়টি মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। এর প্রতিবাদে ও মেডিকেল কলেজ রক্ষায় তৃতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। প্রেস ক্লাবের সামনে ‘নেত্রকোনার সচেতন ছাত্র ও যুব সমাজের’ ব্যানারে গতকাল এ কর্মসূচি পালন করা হয়।