ঝালকাঠি শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে পক্ষকালব্যাপী রূপসী বাংলা মেলা। কবি জীবনানন্দ দাশের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। শুক্রবার বিকালে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ।
ঝালকাঠিতে এ প্রথমবারের মতো রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মজয়ন্তীতে পক্ষকালব্যাপী মেলার আয়োজন করা হয়।










