নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৭টার দিকে বন্দর খেয়াঘাটসংলগ্ন ময়মনসিংহ পট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধারের কথা জানান নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি শহীদুল ইসলাম৷।

মৃত শিশুরা হলো বন্দর উপজেলার উইলসন রোডের রাজমিস্ত্রি আবুল মিয়ার ছেলে বিল্লাল (৭) ও প্রবাসী আলাউদ্দিন মিয়ার ছেলে ইসমাঈল (৮)। স্থানীয়রা জানায়, দুই শিশুর পরিবার পাশাপাশি বাসায় থাকে। রোববার বেলা ১১টার দিকে বাসার কাছেই ময়মনসিংহ পট্টি এলাকা দিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। একপর্যায়ে তারা নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। সকালে এক শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।৷