বান্দরবানের থানচি উপজেলার এক খিয়াং নারীকে (২৯) ‘‌ধর্ষণের পর হত্যা’র ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে ‘বিক্ষুব্ধ ছাত্র সমাজ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী সুজন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন সনাক রাঙ্গামাটির সভাপতি বাঞ্ছিতা চাকমা, পিসিপি জেলা কমিটির সভাপতি সুমন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন জেলা কমিটির সহসভাপতি কবিতা চাকমা, বিএমএসসি জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যচিংনু মারমা, শিক্ষার্থী উজাই মারমা, বাবুল মারমা প্রমুখ।