বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন নরসিংদীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। গতকাল দুপুরে শ্রেণীকক্ষ পরিদর্শন করে ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপদ্ধতি এবং শিক্ষা কৌশলগত দিক নিয়ে শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের চকলেট তুলে দেন এবং অভিভাবকের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাস ও সহকারী কমিশনার (স্টাফ অফিসার) এএইচএম আজিমুল হক।