এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সিলেটে। গতকাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এ সেমিনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। তিনি বলেন, ‘এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যমাত্রা অর্জনে এসডিজি স্থানীয়করণে সব অংশীদারকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’