নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে মেয়রকে হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে তিনি হেলিকপ্টারে ওঠেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নড়াইল সদর হাসপাতালের আরএমও এএফএম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার মেয়রের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। মঙ্গলবার রাতে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তার রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসে। তাই উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।










