চুয়াডাঙ্গা শহরের কবরী রোড এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মেসার্স অহিদুল চটপটি হাউজের স্বত্বাধিকারী অহিদুল ইসলামকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা, মেয়াদোত্তীর্ণ দই বিক্রির দায়ে এ জরিমানা হয়।