রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফজলে এলাহী ফুলুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান। তিনি জানান, ফুলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাধা, হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি আত্মগোপনে ছিলেন।