খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে মজুদ করা ৩৭৫ বস্তা সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। ন্যায্য মূল্যে কৃষকদের বিক্রি না করায় দুই খুচরা বিক্রেতাকে জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার চুকনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।