রাঙ্গামাটিতে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষে ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স হলরুমে এ সংলাপ আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংলাপে রাঙ্গামাটি ছাড়াও খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন এবং মতামত তুলে ধরেন। এতে প্রধান আলোচক ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।