বণিক বার্তার সাবেক নওগাঁ জেলা প্রতিনিধি ও বর্তমান জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমনের পিতা এবাদুল হক মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

তিনি ২ ছেলে-স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৈশাখী টেলিভিশনে নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবাদুল হক। এছাড়াও নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি পদে ছিলেন তিনি।

আগামীকাল বুধবার (৬ মার্চ) নওগাঁ শহরের আকবরিয়া ঈদগাহ মাঠ জামে মসজিদে (আরজি-নওগাঁ মধ্যপাড়া) সকাল ১০টায় তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চুনিয়াগাড়ী গ্রামে বাদ জোহর ২য় দফায় নামাজে জানাযা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি দীর্ঘদিন থেকে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে নওগাঁ জেলা প্রেস ক্লাব, ইউনাইটেড প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা শোক জানিয়েছেন।