ফৌজদারি মামলার সাক্ষী দ্রুত হাজির করার লক্ষ্যে মুন্সিগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স হয়। এতে সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান। কনফারেন্সে বিচারিক আদালতের কার্যক্রমের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।