চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. মুসলেমা খাতুনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। ২০২২ সালের ১ আগস্ট থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন মুসলেমা খাতুন। তিনি কর্তৃপক্ষের কাছে কোনো ছুটির আবেদনও করেননি বলে জানা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকরি থেকে অপসারণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. মুসলেমা খাতুনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. মুসলেমা খাতুনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।










