নেত্রকোনায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে গতকাল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আলম খান।