জনস্বাস্থ্যের দিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে। মানুষকে চিকিৎসার জন্য আর ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে।’

গতকাল নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নরসিংদীতে একটি মেডিকেল কলেজ করার চিন্তা রয়েছে। এছাড়া দেশের আরো যেখানে যেখানে প্রয়োজন, মেডিকেল কলেজ করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেসব হাসপাতাল এখনো চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর জন্য কাজ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও সমান দায় রয়েছে। প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সব বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের সকল পক্ষের মানুষকে নিয়ে আমরা নতুন, সমৃদ্ধিশীল ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলব।’

স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর গতকাল নরসিংদীতে নিজ বাড়িতে যান সরদার সাখাওয়াত হোসেন বকুল। সকালে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো. কলিমুল্লাহসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতারা।