চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ভালাইপুর—আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইথনপুরে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন বিউটি খাতুন (৪৫) নামের ওই নারী। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিউটি দামুড়হুদা থানার ভগিরথপুর পুরাতনপাড়ার মুস্তাফিজুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে স্বামী মুস্তাফিজুর রহমানের মোটর সাইকেলে চড়ে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন বিউটি। আলমডাঙ্গা উপজেলার চিৎলা রুইথনপুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মৃ তদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনা।










