গাজীপুরে ১ কেজি ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে থেকে গত শনিবার এ মাদক উদ্ধার করা হয়। এ সময় হেরোইন বহনকারী ট্রাকও জব্দ করে পুলিশ। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার খায়রুল আলম।