বান্দরবানে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে জেলার থানচি ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার পাঁচ জঙ্গি হলেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার মুকিল্লা গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে নিজামুদ্দিন হিরণ ওরফে ইউসুফ (৩০), সিলেটের
সিরাজুল ইসলামের ছেলে সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন (৩০), কুমিল্লার
আবদুর রাজ্জাকের ছেলে সালেহ আহমেদ ওরফে সাইহা (২৭), মৃত
শফিকুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম ওরফে মুয়াছ ওরফে বাইরু (২১), মজিবুর
রহমানের ছেলে ইমরান বিন রহমান শিথিল ওরফে বিল্লাল (১৭)।
গতকাল দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে র্যাব-১৫ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক খন্দকার আল মঈন। এর আগে র্যাব কার্যালয়ে গ্রেফতার হওয়া পাঁচ জঙ্গিকে গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়।










