রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বালি ও মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে গোয়ালন্দ উপজেলাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বালি তোলা ও মাটি কাটা বন্ধ না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পাশাপাশি গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির দাবিও জানান তারা।