মাদারীপুরের কালকিনিতে খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৪২) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভবানীপুর খালের মাঝামাঝি এলাকায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি জানাজানি হলে তারা থানায় খবর দেন। কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।