রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় ফিস্টের খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। রাবির চিকিৎসা কেন্দ্র থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, গতকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে শতাধিক শিক্ষার্থী পেটের পীড়ার চিকিৎসা নিতে গেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘যেসব শিক্ষার্থী অসুস্থ হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রাধ্যক্ষদের কাছে এ অব্যবস্থাপনার কারণ জানতে চাওয়া হবে।’
শতাধিক শিক্ষার্থী অসুস্থ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় ফিস্টের খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় ফিস্টের খাবার খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।










