মাদারীপুরের রাজৈরে অস্ত্রের মুখে একটি পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতরা ১৬ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি ভুক্তভোগীদের। গত শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের বাড়ৈর মাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে। গতকাল সকালে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।