ময়মনসিংহ জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ৫৯ জন আসামি গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুম আহম্মাদ ভূঞাঁ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ বুধবার (৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলায় গ্রেফতারকৃত ৫৯ জন আসামির মধ্যে সাজা পরোয়ানাভুক্ত ছয়জন সাজাপ্রাপ্ত আসামি (সাজার মেয়াদ দুই বছর), বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে ২৮ জন পলাতক আসামি রয়েছে। এছাড়াও নিয়মিত মামলায় ১২ জন, জুয়া আইনে সাতজন এবং ১,৮৬১ সালের পুলিশ আইনের ৩৪ ধারায় ছয় জনসহ মোট ৫৯ জন আসামি গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়।










