ফেনীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে সদর উপজেলার ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক ইমাম হোসেন (৩২) জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ও মুরাদ হোসেন (৩০) সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। ফেনী মডেল থানা ওসি মোহাম্মদ সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।