রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল সন্ধ্যায় ট্রেনটি রাজশাহী থেকে ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে রওনা করে। এ সময় অন্য লাইনে থাকা দুটি অতিরিক্ত বগির সঙ্গে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাজশাহী রেলস্টেশনে ম্যানেজার জিয়াউল আহসান জানান, রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত বগি দুটি উদ্ধারে কাজ শুরু করেছেন।