ইসলামী বিশ্ববিদ্যালয়ের
(ইবি) অনুষ্ঠিতব্য শিক্ষক নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করেছে
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত
রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী
২০ ফেব্রুয়ারি মেডিকেল অফিসার পদের নিয়োগ নির্বাচনি বোর্ড, আগামী ২২ ফেব্রুয়ারি শারীরিক
শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনি বোর্ড এবং গণযোগাযোগ
ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনি বোর্ডের সভা অনিবার্য কারণবশত
স্থগিত করা হলো।
এসব নিয়োগ নির্বাচনি বোর্ডের
তারিখ ও সময়ে পরবর্তীতে জানানো হবে বলে উলেখ করা হয়েছে।










