সঠিক মাত্রায় পিএইচ নির্ণয়ের মাধ্যমে ফসল উত্পাদন বৃদ্ধি ও মাটির স্বাস্থ্যরক্ষা সম্পর্কে পাবনায় পাঁচ দিনব্যাপী কৃষি দপ্তরের উপসহকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ গতকাল শুরু হয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসআরডিআইএর ফিল্ড সার্ভিস উইং ঢাকার পরিচালক মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ কামরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের পাবনা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক হোসেন।