ফরিদপুরের নগরকান্দায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের রোকন মোল্লার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী যৌতুক মামলা করেন। রোকন দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল মায়ের মৃত্যুর খবর শুনে বাড়িতে আসে সে। দুপুরে তাকে আটক করা হয়। পরে স্বজনরা রোকনকে ছিনিয়ে নেয়।