সুন্দরবনের বাগেরহাট অংশে অভিযান চালিয়ে শরীফ বাহিনীর সদস্য মো. সোহেল হোসেন মিঠুকে (৩৭) আটক করেছে কোস্টগার্ড। গতকাল ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।