ঝিনাইদহ শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি। বক্তারা বলেন, পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল লাইন থাকলেও ঝিনাইদহ শহরে সেটি নেই। জেলা সদরে এখনো মেডিকেল কলেজ স্থাপন হয়নি। উচ্চশিক্ষার জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘ দিনের। ঝিনাইদহের মানুষ আর অবহেলিত থাকতে চায় না।
মেডিকেল কলেজ স্থাপনসহ তিন দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ঝিনাইদহ শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।










