টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় কিশোরীদের সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্ভোধনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. লুৎফর রহমান। 

তিনদিনব্যাপী কিশোরীদের সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।