রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে প্রদীপ প্রজ্বালন করা হয়েছে। পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন মঙ্গলবার রাতে এ কর্মসূচির আয়োজন করে। এ সময় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করেন সংগঠনের সদস্যরা। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে, এজন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।