নাটোরের বনবেলঘড়িয়া বাসপাস এলাকায় বাস -সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩জন। শুক্রবার (২০জুন) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান বিকেল ৫টার দিকে রাব্বী পরিবহন নামের একটি যাত্রবাহী বাস সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক বাবু নামে আরো একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে নাটোর সদর হাসপাতাল ও একজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে










