ময়মনসিংহের ভালুকা মডেল থানার মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল সকালে ভালুকা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খান, ছামছুল হোসাইন, নুরুল ইসলাম বাদশা ও কাউন্সিলর সাহাব উদ্দিন খান, বিশিষ্ট মৎস্যচাষী আহাম্মদ উল্লাহ খান মৃদুল, মো. সাখাওয়াৎ হোসেন সরকার, ইউপি সদস্য আসাদুজ্জামান খান, সাবেক মেম্বার শহীদ খান, রতন মণ্ডল, মিজানুর রহমান ফেরদৌস প্রমুখ।  পরে আন্দোলনকারীরা ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মরকলিপি প্রদান করেন।