সেচের অভাবে বরিশাল নদীবন্দরের পাশে চরকাউয়া ইউনিয়নে আড়াই হাজার একর জমি দীর্ঘদিন ধরে অনাবাদি পড়ে আছে। এসব জমি চাষের আওতায় আনতে খাল খনন শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বিএডিসির খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন।