মেহেরপুরের গাংনী শহরের তিনটি প্রতিষ্ঠানে ৩০ হাজার জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় সুবহান ও সামাদ হোটেলে বাসি খাবার রাখার অভিযোগে ২০ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় স্কয়ার ডেন্ডাল ক্লিনিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।