জটিল রোগে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের ১৫ ব্যক্তির সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ৭ লাখ টাকার অনুদানের চেক দেয়া হয়েছে। গতকাল সকালে শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুদানের চেক উপকারভোগীদের হাতে তুলে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ড. সাইফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. রোকনউজ্জামান প্রমুখ।