চুয়াডাঙ্গায় ২৩২ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির ১০ লাখ ৬৬ হাজার টাকার চেক দিয়েছে জেলা পরিষদ। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এ চেক তুলে দেন। অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক বিভাগে ১২১ জন, বিশ্ববিদ্যালয় বিভাগে ৮৪, মেডিকেল বিভাগে ১৫ জন এবং প্রকৌশল বিভাগে ১২ জন শিক্ষার্থীকে এ বৃত্তির চেক দেয়া হয়।