বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দেশের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠিত হবে। যে সরকার বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে।’
গতকাল বিকালে ফেনীর দাগনভূঞায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল, সদস্য সচিব এসএম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত প্রমুখ। এ সময় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ফেনীর ফতেহপুরে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে আবদুল আউয়াল মিন্টুকে স্বাগত জানান।










