টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল এলাকা থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির হনুমানটি মধুপুর জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর ও মধুপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম। এর আগে বুধবার বিরল প্রজাতির হনুমানটি আশঙ্কাজনক অবস্থায় পড়ে ছিল। কয়েকদিন আগে হঠাৎ করেই ডুবাইল এলাকায় ব্যবসায়ী মামুন মিয়ার বাড়িতে আসে হনুমানটি।