বাংলাদেশে ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিকে অল্টারনেটিভ মেডিসিনের পরিবর্তে ‘ট্র্যাডিশনাল মেডিসিন’ বলে অভিহিত করার দাবি জানিয়েছে প্রাচীন চিকিৎসা উন্নয়ন প্রচেষ্টা (প্রাচি)। একই সঙ্গে ৫ জুলাইকে জাতীয় ইউনানী ও আয়ুর্বেদ দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিও জানিয়েছে সংগঠনটি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচির জাতীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় কার্যকরী কমিটির সভাপতি ডা. সালেহ মোহাম্মদ আবদুর রহমান, সাধারণ সম্পাদক হাকীম মোহাম্মদ কামরুজ্জামান ও কবিরাজ আবদুল মোতালেব মতিন প্রমুখ।