ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফতেহপুর গ্রামের মো. সাত্তার ও তার ভাই মো. এমদাদের মধ্যে জমি কেনাবেচা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের জামাতার কাছে জমি বিক্রি করেন। টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। বিষয়টিকে কেন্দ্র করে গ্রামের মানুষ দুটি পক্ষে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।