নানার বাড়িতে বেড়াতে এসে নড়াইলের কালিয়া উপজেলায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম শ্রাবন্তী (৫)। সে খুলনার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে। গত বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে শ্রাবন্তী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্রাবন্তী ঘুমিয়ে পড়লে তার মা পাশের ঘরে টিভি দেখতে যান। রাত ১০টার দিকে হঠাৎ করে ওই ঘরে (শ্রাবন্তী ঘুমিয়ে থাকা ঘর) আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। আগুন নেভানোর আগেই ঘরটি পুড়ে যায়। পরে শ্রাবন্তীর মরদেহ উদ্ধার করা হয়।

কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ব্যাপারে আরো খোঁজখবর নেয়া হচ্ছে