পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এল বিশালাকৃতির বেলিন প্রজাতির মৃত তিমি। আজ শনিবার সকাল ৯টায় জোয়ারের পানিতে সৈকতের ঝাউ বাগান পয়েন্টে স্তন্যপায়ীটি ভেসে আসে।

৩০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের এ তিমি অর্ধগলিত অবস্থায় রয়েছে। বর্তমানে সৈকত এলাকায় দুর্ঘন্ধ ছড়াচ্ছে। 

ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার জানান, বেলিন প্রজাতির তিমি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। এর আগে ২০১৮ সালে সৈকতে আরেকটি তিমি ভেসে এসেছিল।

তবে ঠিক কী কারণে তিমি মারা যাচ্ছে সেটা বলা যাচ্ছে না। সৈকতে ভেসে আসা তিমি ও ডলফিনের মৃত্যু রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন তিনি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মী পাঠানো হয়েছে। তিমিটির নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেয়া হবে।