বরগুনার পাথরঘাটায় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে শেখ রাসেল স্কয়ারে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক নেতারা ছাড়াও জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের মেম্বার শহিদুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক তাওহীদুল ইসলাম শুভ, জিয়াউল ইসলামসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।