ঝিনাইদহের কালীগঞ্জ শহরের পুরাতন ব্রিজসংলগ্ন একটি গুদাম ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে লাগা আগুনে রাজধানী ক্রোকারিজ ও মিজানুর অ্যালুমিনিয়ামের গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ।